
রায়হান আলীঃ বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া-উধুনিয়া নবনির্মিত আঞ্চলিক সড়ক জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া মাধ্যমে এলাকার গনমানুষের দাবী পূর্ণ হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সড়কের উদ্বোধন করেন। চলনবিলের সিরাজগঞ্জ অংশের বুক চিরে ৬০ কোটি টাকা ব্যয়ে ২২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ করে। ঠিকাদারী প্রতিষ্ঠান আমিনুল ইসলাম প্রাইভেট লিমিটেড ও রানা বিল্ডার্স যৌথভাবে এ সড়কের নির্মান কাজ সম্পন্ন করেছে।
সড়ক সংশ্লিষ্ট উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন এবং উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু জানান, স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের আন্তরিক প্রচেষ্টায় চলন বিলের মাঝে এই সড়কটি নির্মিত হয়। সড়কটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা বাসির দীর্ঘ দিনের দূর্ভোগ নিরসন হলো। সেই সাথে এই অঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা হলো।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা