
সজীব আহম্মেদ রিমন, কুবি সংবাদদাতা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে রোববার থেকে। ২৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী। তিনি বলেন, দাপ্তরিক ছুটি ২৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। তবে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হওয়ায় সশরীরে একাডেমিক কার্যক্রম আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং ১ জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম আবার শুরু হবে।
এই পাঁচদিনের ছুটিতে বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলো বন্ধের কোনো নির্দেশনা এখনও দেয়নি হল কর্তৃপক্ষ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা