
কুড়িগ্রাম প্রতিনিধি: মৌসুমী আক্তার (২১) নামের এক গৃহবধু ফাসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের টালুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধু ওই গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, গত এক বছর আগে মৌসুমীর সাথে নাজমুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। একপর্যায় মৌসুমী প্রেমিক নাজমুলকে বিয়ের প্রস্তাব দিলে সে প্রেম প্রত্যাখান করে।
পরে মৌসুমী আক্তার তার বাড়ীতে গিয়ে অনশন করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সমঝোতায় তাদের বিবাহ হয়। বিবাহের পর দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকতো। ঘটনার দিন সবার অজান্তে তার নিজ ঘরে খাটের মশারী লটকানো স্ট্যান্ড এর সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় আনে এবং লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। তবে খাটের স্ট্যান্ড থেকে ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি রহস্যজনক বলে ধারনা করছেন স্থানীয়রা। মৃত্যু মৌসুমী চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, সংবাদ পেয়ে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার