হোম » সারাদেশ » ভালুকায় কিশোর-কিশোরী ও যুব সম্মেলন অনুষ্ঠিত 

ভালুকায় কিশোর-কিশোরী ও যুব সম্মেলন অনুষ্ঠিত 

আরিফুল ইসলাম আরিফ: ভালুকায় কিশোর-কিশোরী ও যুব সম্মেলন ২০২২ পপি ও এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় ১৭ই ডিসেম্বর দিনভর ভালুকা পৌর সদরের সরকারি কলেজ মাঠে। যুব শক্তিতেই দেশের আর্থ সামাজিক মুক্তি এই স্লোগানে কিশোর-কিশোরী ও যুব সম্মেলন ২০টি ইয়্যুৎ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মহিলা ফুটবল টুনামেন্ট, মার্শাল আর্ট প্রদর্শন, বেটমিন্টন, সামাজিক বিভিন্ন অপরাধ প্রবনতার প্রতিরোধ মূলক ডিসপ্লে প্রদর্শন সহ বার্ষিক কর্ম-পরিকল্পনার স্টল,বাল্যবিবাহ বন্ধে নাটিকা প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে পপির উপ-পরিচালক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ভালুকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মোঃ কামরুজ্জামান তুহিনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম এবং রাফেজা আক্তার। আইটি কো-অর্ডিনেটর, রাজীব আহমেদ, এনআরবিসি ব‍্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ও উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক, পপির প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ রিয়াজ উদ্দিন প্রমুখ এবং ইয়ুথ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!