
হাফিজা ইসলাম পিংকি: ঝালকাঠির রাজাপুরে কিশোর-কিশোরী, তরুণ, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো আরও দৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে তাদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে মতবিনিময় সভা সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত
হয়েছে।
তারণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম এর আয়োজনে ও নারীপক্ষের সহযোগীতায় ‘অধিকার এখানে, এখনই’ (আরএইচআরএন-০২) প্রকল্পের আওতায় সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সাইডো এর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফারহান তানভীর,
মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা, সাংবাদিক রেজাউল ইসলাম পলাশ ফরাজী প্রমূখ।
এ সময়ে উপজেলার জনপ্রতিনিধি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিরা তাঁদের বক্তব্যে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং অধিকার রক্ষায় কিশোর-কিশোরীদের ভ‚মিকা নিয়ে আলোচনা করেন। এক্ষেত্রে কিশোর- কিশোরী, প্রাপ্তবয়স্কদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা দরকার বলে মত প্রকাশ করেন।
যৌন ও প্রজনন–স্বাস্থ্য শিক্ষা পাওয়া আমাদের সবার অধিকার। এটা মানবাধিকার, যেটা প্রত্যেকেরই পাওয়া উচিত। আমাদের তরুণদের জীবনকে সুস্থ ও স্বাভাবিক করাটা খুব জরুরি। কারণ, তাদের ওপর অনেক গুরুদায়িত্ব। আমাদের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশকে ‘এশিয়ার টাইগার’ বলা হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের কাজে লাগাতে হবে।
সে জন্য তাঁদের গুণগত মানসম্পন্ন ও জীবনমুখী শিক্ষা দেওয়া খুব জরুরি। ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পটি কিশোর-কিশোরী, লিঙ্গ
বৈচিত্র্যময় জনগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো আরও দৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে। এই প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে
আয়োজকরা দাবি করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা