হোম » সারাদেশ » মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রেসক্লাবকে সম্মাননা স্মারক প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রেসক্লাবকে সম্মাননা স্মারক প্রদান

এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রেস ক্লাবকে সম্মাননা স্মারক প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোসা.তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে এই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারী,সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা,সহ-সভাপতি আঃ বারেক সিকদার,মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন,প্রমুখ। উপজেলা প্রেসক্লাবের পক্ষে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম জোমাদ্দার। এসময়ে উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন প্রিন্স,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস কে মিন্টুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!