হোম » সারাদেশ » নবীনগরে দীর্ঘদিনের বহুল প্রত্যাশিত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি এবাদুল করিম বুলবুল

নবীনগরে দীর্ঘদিনের বহুল প্রত্যাশিত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি এবাদুল করিম বুলবুল

সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দক্ষিণ এলাকা ও পূর্ব অঞ্চলের সেতুবন্ধন বহুল কাঙ্খিত উন্নয়ন প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা জনপ্রতিনিধি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এসকল এলাকায় গিয়ে তিনি এসব উন্নয়ন প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্প এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বটতলী বিটঘর জিসি সড়ক। যার মোট ব্যয় ২১ কোটি পঞ্চাশ লক্ষ টাকা। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের হাজীপুর বাজার বটতলী বিটঘর সড়ক ভায়া কমিউনিটি ক্লিনিক ও ফতেহপুর জিপিএস চেইনেজ সড়ক।
যার মোট ব্যয় ৯৪ লক্ষ ৫১ হাজার টাকা।

চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্পের বাশারুক প্রাথমিক বিদ্যালয় এর শ্রেণীকক্ষ নির্মাণ। যার ব্যয় ৯৭ লক্ষ ৩২ হাজার টাকা। বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন,উপজেলা নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক রেজা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাবেক এবং বর্তমান কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে বিকালে বাশারুক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রামের সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাংসদ এবাদুল করিম বুলবুল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক এর সার্বিক তত্ত্বাবধানে বাশারুক গ্রাম উন্নয়ন পরিষদ এর আয়োজনে আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বর্তমান সরকারের আমলে সারাদেশে ন্যায় নবীনগরের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন, পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ এবাদুল করিম বুলবুল এর পক্ষে শক্ত অবস্থান তৈরির জন্য সবাইকে আহ্বান জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!