প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২২, ৫:৪১ অপরাহ্ণ
বগুড়ায় সড়ক দূর্ঘটনায় নৈশ প্রহরীর মৃত্যু

এম এ রাশেদ: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে শহরের বৃন্দাবনপাড়া এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আলাউদ্দিন বলে জানা যায়।
আলাউদ্দিন শহরের সুলতানগঞ্জপাড়ার বাসিন্দা। তিনি বগুড়ার বিসিক শিল্পনগরীর নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অদূরে সড়কে একটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে জানা যায় মরদেহটি শহরের সুলতানগঞ্জ পাড়ার আলাউদ্দিনের। স্বজনরা জানিয়েছেন, আলাউদ্দিন বিসিক শিল্পনগরীতে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালন শেষে ভোরে আলাউদ্দিন ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.