
এম এ রাশেদ: বগুড়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে গনঅধিকার পরিষদ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে আলতাফুন্নেছা খেলা মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী ও গনঅধিকার পরিষদ জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার খোকন পার্কের শহীদ বেদীতে জাতির বীর সন্তান শহীদদের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখা সভাপতি মিজানুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক ফরহাদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. সৈকত আলী, জাকিরুল ইসলাম, মহিবুল্লাহ মাহিন, হাদিদ, আরাফাত হাসিবুল, সাব্বির, নাজমুল, তামিম, মাশরাফি, গৌরব, আবু সাঈদ, আদিল, রেদওয়ান, মেহেদী, মাইদুল, সুরভী, রফিকুল ইসলাম প্রমূখ।।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান