প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২২, ১১:০৩ অপরাহ্ণ
নানা আয়োজনে কুবিতে বিজয় দিবস পালিত

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টা ২০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে পায়রা অবমুক্ত, বেলুন উড়ানো এবং র্যালি শুরুর মাধ্যমে দিনটি উদযাপন শুরু করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।
এরপর র্যালি শেষে শহিদ মিনারে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী এবং কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিভিন্ন বিভাগ ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষ্যে দুপুরে বিশ্ববিদ্যালয়ে ৫টি আবাসিক হলসমূহে উন্নত খাবারের আয়োজন করা হয়। এছাড়া বিকাল ৪ টা থেকে ৭ঃ৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয়ভাবে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রাখা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.