প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২২, ১১:০১ অপরাহ্ণ
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার চুয়াডাঙ্গা

মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক পদ বিভাজনকৃত চুয়াডাঙ্গা জেলার বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে নায়েক পদে ০৫ (পাঁচ) এবং এএসআই সশস্ত্র হতে এসআই সশস্ত্র ০১ (এক) জন পদোন্নতিপ্রাপ্ত হন।
উক্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক ভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.