
মোঃআরিফ হাসান: আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে । এবার একটি জুটের কন্টেইনারে আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার ফাইটার রিয়াদ বলেন, বিএম ডিপোর একটা জুটের কন্টেইনারে আগুন লাগার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। গতবারের মতো ভয়াবহ আগুন না বলে জানান তিনি ।
উল্লেখ্য, চলতি বছর বিএম ডিপোতে এর আগে দুই দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ ১৪ জুনের অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি না হলেও গত ৪ জুন রাতে কনটেইনার ডিপোতে লাগা আগুনে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪৯ জন মারা যান। এছাড়া দগ্ধ ও আহত হন অন্তত দুই শতাধিক মানুষ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা