
ঠাকুরগাঁও প্রতিনিধি: গত ৪-৬ আগষ্টের মধ্যে ৪৪টি র্যাম ও ৪৪টি প্রসেসর চুরি হয়। ঘটনার প্রেক্ষিতে ৮আগষ্ট মামলা দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে। প্রতিষ্ঠানটির কম্পিউটার সরঞ্জাম চুরির ঘটনায় গত ৩০ নভেম্বর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মামলার তদন্তের ভার পড়ে ডিবি পুলিশের এসআই নবিউল ইসলামের উপর।।অভিযানের ভিত্তিতে নারায়ণগণ্ঞ্জের অধিবাসী এরশাদ ও হাসানকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়। পরে আপিল করে তাদের ঠাকুরগাঁও জেল কারাগারে নিয়া আসা হয়।
রবিবার (১১ডিসেম্বর) ডিবি পুলিশের আবেদনে বিজ্ঞ চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি পুলিশ (১১ ডিসেম্বর) গত রবিবার বিকেল ৩ টায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাবে এক প্রেস বিজ্ঞপ্তি দেন। ডিবি পুলিশের এসআই নবিউল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করে তারা মোবাইলে সার্চ দিয়ে নিশ্চিত হয় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার আছে কি না।
নিশ্চিত হবার পর একদিন এসে পলিটেকনিকের আশেপাশে ঘোরাঘুরি করে। ২ জন সেইদিন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে রশি বেয়ে দোতলায় যায়। সেখান থেকে ল্যাব রুমে গিয়ে কম্পিউটার সরঞ্জামাদি চুরি করে বিক্রি করে। এসআই নবিউল আরও জানান, বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত পরে জানানো হবে। প্রেস বিজ্ঞপ্তি কালে উপস্থিত ছিলেন ডিবি পুলিশের ওসি আনোয়ারুল ইসলাম, এসআই নবিউল, ডিবি পুলিশের সদস্যরা এবং পলিটেকনিক ইনস্টিটিউটের কর্তৃপক্ষ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান