
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ৬১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ তিন যুবককে আটক করেছে রৌমারী থানাপুলিশ।
রবিবার (১২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার সায়েদাবাদ বাজারস্থ এলাকায় এসব মাদকসহ তিন যুবককে আটক করা হয়। এসময় মাদক আনা নেয়া ব্যাটারি চালিত একটি অটোরিক্সা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, সিদ্দিক মিয়ার ছেলে ইয়াকুব আলী (২৩), আব্দুস সালামের ছেলে মোহাম্মদ শাহিন আলম (১৯), কুরপান আলীর ছেলে মোহাম্মদ রফিক মিয়া (২৫) ও পলাতক সোহরাব হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২০)।
তাদের বাড়ি রাজিবপুর উপজেলার দক্ষিণ মরিচাকান্দি গ্রামে।থানাপুলিশ সূত্রে জানাগেছে, রবিবার রৌমারী থেকে রাজীবপুর গামী পাকা রাস্তায় ব্যাটারি চালিত অটোরিক্সা তল্লাশী করে ৬১ বোতল ভারতীয় অফিসার চয়েজ
মদসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। এসময় সাদ্দাম নামের একজন ব্যক্তি পালিয়ে যায়। রৌমারী থানার ওসি রুপর কুমার সরকার বলেন, ৬১ বোতল অফিসার চয়েজ মদসহ আটক তিন ব্যক্তিসহ চারজনের নামে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে আসামীদের কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার