
মোঃআরিফ হাসান: চট্টগ্রামের সীতাকুণ্ডে আশা (এনজিও) বাড়বকুণ্ড ব্রাঞ্চ এর আয়োজনে আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোঃ সফিকুল হক চৌধুরীর স্মরণে ৩দিন ব্যাপি বিশেষ ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্ধোধন করা হয়েছে।
এ কার্যক্রম তিন দিন (১২-১৪ ডিসেম্বর) পর্যন্ত পরিচালিত হবে। ক্যাম্পে ২০০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। যে সব রেগীর কোমরে সমস্যা তাদের জন্য কোমরের ব্যাল্ট, ও প্রতিবন্ধিদের মাঝে হুইর চেয়ার প্রদান করা হবে।
জানা যায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর সোহায়েল আহমেদ, বিশেষ আতিথি হিসাবে ৫নং বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াযী, সীতাকুণ্ড মডেল থানার (অপারেশন এবং কমিউনিটি) পুলিশ পরিদর্শক আব্দুর রহিম সরকার, আশার চট্টগ্রাম ডিভিশনের সিনিয়র এ.ডি.এম সাইদুল ইসলাম চৌধুরী। এবং সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডিভিশনের ডি.এম বাহারুল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বলেন, এটি আমাদের নিয়মিত কার্যক্রম। এ কার্যক্রমের মাধ্যমে আমার জনগনে দোরগোড়ায় শিক্ষা সেবা ও চিকিৎসা সেবা পৌছে দেওয়ার চেষ্টা করি।
বিশেষ অতিথি ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী বলেন, সবাইকে সাবলম্বী তে হবে। ঋণ নিয়ে বিলাসিতা না করে, ঋন নিয়ে হাঁস মুরগীর খামার, সবজি খামার, দুগ্ধজাত গরু, মাছ চাষ করে আর্থিক ভাবে সফল হওয়ার চেষ্টা করতে হবে।
সভায় সভাপতি বলেন, আশার কার্যক্রম বৃদ্ধির লক্ষে এলাকাবাসী সব সময় আমাদের পাশে ছিলেন। তাই আমার আমাদের শিক্ষা কার্যক্রম, চিকিৎসা কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার