
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তরের যুগ্ম সচিব মোঃ হামিদুল হক। গতকাল রোববার ( ১১ ডিসেম্বর ) ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউপির কৃষ্ণপুরে অবস্থিত ঐ আশ্রয়ন প্রকল্প এলাকায় বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য দেন প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তরের যুগ্ম সচিব মো: হামিদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম, নারগুন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও’র প্রেমদীপ পকল্পের এডভোকেসী ম্যানেজার শাহ্ মোঃ আমিনুল হকসহ সুবিধাভোগীগণ। এ সময় হরিজন সম্প্রদায়ের ৪০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি। পরে প্রকল্প চত্বরে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা রোপন করেন তিনি

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন