প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২২, ২:২২ অপরাহ্ণ
শেরপুরে গোডাউনের তালা ভেঙ্গে ২শ’ বস্তা খুদ চুরি
![]()
এম এ রাশেদ: বগুড়ার শেরপুরের মহিপুর জামতলা এলাকায় গত শনিবার (১০ই ডিসেম্বর) ভোররাতে গোডাউনের তালা ভেঙ্গে একজন সাবেক পুলিশ সদস্যের ৩শ বস্তা খুদ চুরি করেছে দুর্বৃত্তরা।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা এলাকার সাবেক পুলিশ সদস্য মো. মোজাহারুল ইসলাম গত শুক্রবার রাত ৯টার দিকে গোডাউন বন্ধ করে বাড়ি চলে যায়। সকালে এসে তিনি দেখতে পান গোডাউনের হেজবল উপরাইয়া কে বা করা গোডাউনে থাকা ২০০ বস্তা খুদ চুরি করে ট্রাকে লোড করে নিয়ে গেছে। যার মূল্য আনুমানিক ৫ লাখ ১০ হাজার টাকা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.