
এম এ রাশেদ: বগুড়ার আদমদীঘিতে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে আমির হোসেন নামের চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার (১০ নভেম্বর) দুুপুর ১টায় উপজেলার ছোট আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আমির হোসেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে। এ ঘটনায় গ্রামে শোকের ছাঁয়া নেমে আসে।
জানাযায়, গত শনিবার সকাল ১০ টায় উপজেলার ছোট আখিড়া গ্রামের শিশু আমির হোসেন অপর শিশুদের সাথে বাড়ির খলিয়ানে খেলা করার সময় নিখোঁজ হয়। তার স্বজনরা বহু খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে দুপুর ১ টায় বাড়িরে পাশের ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে। এরপর আদমদীঘি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আমির হোসেনকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর জিডি করা হয়েছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ