হোম » সারাদেশ » হরিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

হরিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

জসীমউদ্দীন ইতি: ”রুখবো দুর্নীতি, গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ” দুর্নীতি করাল গ্রাস জাতির জন্য সর্বনাস, শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ কমিটি, হরিপুর (ঠাকুরগাঁও) এর আয়োজনে ১০.৩০ মিনিটে বর্নাঢ্য র্যালি উপজেলা হলরুমে সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তি যোদ্ধা জনাব মোঃ সেলিম রেজা তালুকদার এর সভাপতিত্বে আলোচনা শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এ কে এম শরিফুল হক , উপজেলা কৃষি অফিসার মোঃ রুবেল হোসেন , হরিপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ তাজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি,সাধারণ সম্পাদক, এস এম আলমগীর, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, হরিপুর উপজেলা প্রকৌশলী হরিপুর মোঃ মাসুদুর রহমান।

আরো উপস্থিত ছিলেন ও ৩নং বকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ।

উপস্থিত বক্তৃতাগন বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত সমাজ,ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দুর্নীতি বন্ধ করা সম্ভবপর হবে।

দুর্নীতি উন্নয়ন অন্তরায়, নৈতিক শিক্ষা দুর্নীতি নির্মূলের এক মাত্র পথ।

দেশ কে উন্নয়নের পথে নিয়ে যেতে হলে কিশোর অপরাধ বন্ধ করতে হবে। মাদক, সন্ত্রাস,জঙ্গী, উন্নয়নে প্রতিবন্ধকতা। আসুন উন্নয়নের জন্য শপথ করি,দূর্নীতি, জঙ্গি, সন্ত্রাস, মাদক মুক্ত দেশ গড়ি।

###SSS

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!