
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সমাজসেবা অফিসার এবং প্রবেশন কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা পারভীন, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ জমিল, টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মণ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ শিশু ও যুব প্রতিনিধিবৃন্দ।
এসময় শিশুদের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরীতে সব ধরণের সহযোগিতা এবং উপজেলা শিশু ও যুব নেটওয়ার্কের কার্যক্রম সচল রাখতে পাশে থাকবেন বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন।
আলোচনায় উপজেলা সমাজসেবা অফিসার এবং প্রবেশন কর্মকর্তা মাহবুবুল আলম এবং হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম কয়েকটি শিশু সংক্রান্ত ঘটনার তথ্য এবং তাদের সহায়তার দৃষ্টান্ত তুলে ধরেন।
সভা শেষে ওসি এবং ইউএনও হাতীবান্ধা উপজেলার সকল ইউনিয়নে শিশু ও যুব নেটওয়ার্কের কার্যক্রম চালু করার পরামর্শ দেন।
###SSS