
রাকিবুল হাসান রাকিব: জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED) উপ-সহকারী প্রকৌশলীর নতুন কার্যালয়ের উদ্বোধন হয়েছে। গত বুধবার বিকেলে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি, পাঁচবিবি উপজেলার উপ সহকারী প্রকৌশলী বায়েজিদ বোস্তামী,পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, জয়পুরহাট সদর ও কালায়ের উপ সহকারী প্রকৌশলী শাহাউদ্দৌলাসহ পাঁচ উপজেলার প্রকৌশলী বৃন্দ উপস্থিত ছিলেন ।
নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন নতুন অফিস উদ্বোধনের ফলে মাঠ পর্যায় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়নমূলক কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার