হোম » সারাদেশ » কুবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

কুবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

সজীব আহাম্মেদ রিমন: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আন্তঃবিভাগ (ছাত্র-ছাত্রী) ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১৯টি বিভাগের দল অংশগ্রহণ করছে।
ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক–এর সভাপতিত্বে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, গত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় আমরা কোন পুরস্কার জিততে পারি নি, যা আমাকে খুব হতাশ করেছে। তাই আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফিরে ক্রীড়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেছি এবং আমি তাদেরকে বলেছি আমাদের একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কেবলমাত্র শিক্ষাদান ও গবেষণায় শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রেও অনেক এগিয়ে নিবে।
তিনি আরও বলেন, আমি মূলত তাদেরকে দুই বছরের একটি লক্ষ্য নির্ধারণ করার পরামর্শ দিয়েছি, যেন দুই বছরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেকোন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারে ও আমরা গর্ব অনুভব করতে পারি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যেন দেখাতে পারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন্যান্য কার্যক্রমেও একটি ভাল মানের বিশ্ববিদ্যালয়।
এছাড়াও, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর ( ভারপ্রাপ্ত ) কাজী ওমর সিদ্দিকী-সহ বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শারীরিক শিক্ষা বিভাগের কর্মচারী-কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বনাম একাউন্টিং এন্ড ইনফেকশন সিস্টেম-এর মধ্যে ম্যাচ দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা শুরু হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!