হোম » সারাদেশ » শেরপুরে চাঁদা না দেয়ায় সার্জেন্টের স্ত্রীকে মারপিট

শেরপুরে চাঁদা না দেয়ায় সার্জেন্টের স্ত্রীকে মারপিট

dav

এম এ রাশেদ: বগুড়ার শেরপুর উপজেলার উপশহর এলাকায় চাঁদা না দেয়ায় গতকাল বুধবার দুপুরে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট এর স্ত্রীকে মারপিট করেছে পিয়াস নামের এক যুবক। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, শেরপুর পৌর শহরের উপশহর এলাকার মৃত জেলহোসেনের ছেলে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আক্তারুল ইসলাম বসত বাড়ি নির্মান করার সময় একই এলাকার মো. হারুনুর রশিদের ছেলে সহ আরো ৪/৫ জন তার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় বিভিন্ন সময় তাদের হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই এক পর্যায়ে ৭ ডিসেম্বর বুধবার পৌনে ১২ টার দিকে তারা মার্কেটে যাওয়ার সময় ওই এলাকার হিটলারের বাড়ির সামনে পৌছালে পিয়াস সার্জেন্ট আক্তারুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি করে।
এসময় তার স্ত্রী ময়না বেগম প্রতিবাদ করলে তাকে এলোপাথারি ভাবে মারতে থাকে। এতে সে গুরুতর আহত হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পিয়াস পালিয়ে যায়। পরে আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় সার্জেণ্ট আক্তারুল ইসলাম বাদি হয়ে পিয়াসের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লাল মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে।
One attachment • Scanned by Gmail

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!