প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২২, ৩:২২ পি.এম
রোকেয়া পদক ২০২২’ পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

আওয়াজ অনলাইন : বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবসে দেশের পাঁচজন বিশিষ্ট নারী পাচ্ছেন ‘রোকেয়া পদক ২০২২’। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাদেরকে এ পদক দেওয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বুধবার (৭ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এবার যারা পাচ্ছেন পদক: নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন এবং পল্লী উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন ঝিনাইদহের নাছিমা বেগম। পদকপ্রাপ্তরা পাবেন আঠারো ক্যারেটমানের পঁচিশ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, চার লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র। এইচ.
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.