
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ “প্রশিক্ষিত যুব উন্নয়ন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ৬ ডিসেম্ব বার র্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। সভাশেষে বিভিন্ন পেশায় প্রশিক্ষনপ্রাপ্ত ১২ জন যুবক যুবতীর মাঝে ৫ লাখ ৮০ হাজার টাকার ঋনের চেক বিতরণ করেন প্রধান অতিথি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান, পিআইও আমির হোসেন, কুতুবুল আলম, ছিদ্দিকুল জাহান, আনোয়ার হোসেনসহ অন্যান্যরা ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান