
রাকিবুল হাসান রাকিব: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হামিদুল (৪৫) ইসলাম নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। রবিবার (০৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট – আক্কেলপুর সড়কের পাকারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদুল কালাই উপজেলার দক্ষিন পাকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য ছিলেন।
জানা গেছে, নিহত হামিদুল ও তার ছেলে ইট কেনার জন্য বাড়ি থেকে অটোভ্যান যোগে জয়পুরহাটের জামালপুর এলাকার একটি ইটভাটায় যাওয়ার সময় পাকার মাথা মোড়ে আক্কেলপুর থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হামিদুলের মৃত্যু হয়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান