
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত” এই শ্লোগানে রবিবার (৪ ডিসেম্বর )ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে আলোচনা সভায় সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী, সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ জিয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান মো: বনি আমিন, নারগুন ইউপি চেয়ারম্যান মোঃ সেরেকুল ইসলাম, রহিমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান হান্নু, ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, সংস্থার প্রোগ্রাম অফিসার পারল বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সংস্থার কর্মকতা-কর্মচারী, সাংবাদিক, উপকারভোগী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয় এবং গুরুত্বপুর্ন সুপারিশমালা উঠে আছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান