হোম » সারাদেশ » নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখা সচেতন মুলক প্রচারণা লিফলেট ও স্টিকার বিতরণ করা হয় 

নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখা সচেতন মুলক প্রচারণা লিফলেট ও স্টিকার বিতরণ করা হয় 

দাগনভূঞা প্রতিনিধি: ১ ডিসেম্বর  নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন   কর্মসূচির অংশ হিসেবে দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে  বৃহস্পতিবার দাগনভূঞা বাজারে সচেতন মুলক প্রচারণা লিফলেট ও স্টিকার  বিতরণ করা হয়  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ হাসান ইমাম, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির বেগ, নিরাপদ সড়ক চাই ফেনী জেলা কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম,   নিসচার উপদেষ্টা বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান হিরো, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোহেল,  সাবেক কাউন্সিলর মহি উদ্দিন জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।  পরিবহ, শ্রমিক, সহ  বিভিন্ন শ্রেণির পেশার মানুষ কে সচেতন মুলক প্রচারণা লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!