প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২২, ৯:২৬ পি.এম
বগুড়ায় জেলা প্রশাসক জিয়াউল হকের বিদায় সংবর্ধনা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মো. জিয়াউল হক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আব্দুল রফিক, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরাফত ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, বাংলাদেশ সংবাদ সংস্থার বগুড়া প্রতিনিধি এ এইচ এম আখতারুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজাসহ প্রমুখ।
এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও’র প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসকের উদ্দেশ্যে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। শেষে বিদায়ী বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হককে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.