
আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ (বি ১৮৮৭ সিবিএ) নওগাঁ ইউনিট কমিটি কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড অফিস চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন- নওগাঁ জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ডিএম আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম।
উদ্বোধন শেষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের নওগাঁ ইউনিটের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের নওগাঁ ইউনিটের সাধারণ সম্পাদক মিঠুন কুমার ভূষণ, কার্য নির্বাহী সভাপতি হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন রেজা, অর্থ বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সত্যজিত হাওলাদার, সদস্য সাহদাত হোসেন, আশরাফুল আলম, মাজেদ আলী প্রমূখ।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা, বাংলাদেশের উন্নয়নে বর্তমান সরকারের ভুমিকা এবং শ্রমিক কর্মচারীর কল্যানে সরকারের প্রশংসনীয় ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত