
‘হাতের মুঠোয় সেবা’ স্লোগানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডোমার থানা, উপজেলা আনসার ও ভিডিপি অফিস। ‘শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান’ স্লোগানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর। ‘ডিজিটাল সেবা’ স্লোগানে উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ডিজিটাল সেন্টারসহ ১৫টি প্রতিষ্ঠান স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করেন।
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানা ওসি মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথি বৃন্দ মেলায় স্টল পরিদর্শন ও বিকালে পুরস্কার বিতরণ করেন।