
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনই জেলার দেলদুয়ার উপজেলার শাখা কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। নিহতরা হলেন বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা গাছ পাড়ার আবুল হোসেনের (৪৮) ও নাগরপুর উপজেলার রেজাউল করিম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করাতি পাড়া বাইপাস এলাকায় রাস্তা পাড় হচ্ছিলেন। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের যাত্রীবাহী বাসটি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। গোড়াই হাইওয়ে থানার এসআই আমিনুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান