প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২২, ৩:৪৮ পি.এম
হাতীবান্ধায় নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে শতভাগ জিপিএ-৫

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। চলতি বছর এই শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান ও বানিজ্য বিভাগ থেকে মোট ৪৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। ৪৭ জনের মধ্যে ২০ জনেই জিপিএ-৫ পেয়েছেন। গত সোমবার সরেজমিনে দেখা যায়, ভালো ফল করায় ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছিল। শিক্ষার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসে আসা শুরু করে।
ফল প্রকাশের পর পুরো ক্যাম্পাসে আনন্দের বন্যা বয়ে যায়। ড্রাম আর ভুভুজেলা বাজিয়ে ক্যাম্পাসের মাঠ মাতিয়ে তুলে পরীক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষকরা। কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েস হিরু বলেন, শিক্ষার্থীদের পড়ায় মনোনিবেশ ও ঐকান্তিক প্রচেষ্টা শিক্ষক অভিভাবকদের সহায়তায় এই ভাল ফলাফল এসেছে। কলেজের এই ধারাবাহিক সাফল্যের জন্য তিনি সকল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবককে ধন্যবাদ জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.