প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২২, ৩:৫৭ পি.এম
খুলনায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

খুলনা প্রতিনিধি: খুলনায় ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে খানজাহান আলী থানাধীন, শিরোমণি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে। তার পিতার নাম আতাহের রহমান। সে সরকারী আজম খান কমার্স কলেজ-এর স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
স্থানিয়রা জানায়, সকাল থেকে আজিজ ওখানে ঘোরাঘুরি করছিল, এক পর্যায়ে দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোল্লা মোঃ খবির আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.