প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২২, ৩:০৭ পি.এম
ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। রোববার (২৭শে নভেম্বর) সকাল ১০টা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর বিলডাঙ্গী এলাকায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন।
নিহতরা হলেন,জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের ছেলে মাসুদুর রহমান (৫৫) ও নিহত মাসুদুর রহমানের স্ত্রী রহিমা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।
পুলিশ জানায়, মেয়ে সিমিকে নিয়ে মা ও বাবা মথুরাপুর রোড থেকে মোটরসাইকেল করে লক্ষীপুর মাদ্রাসায় যাচ্ছিল। এসময় অপরদিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ কোচ বিলডাঙ্গী এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রহিমা বেগম (৪৫) নিহত হয়।
পরে এলাকাবাসি বাকি ২জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কতৃপক্ষ অপর দুজনকে মৃত ঘোষনা করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.