
জসীমউদ্দীন ইতি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে ২৭নভেম্বর সকালে নাগরিকদের অধিকার দাবি-দাওয়া নিয়ে নির্বাচন পরবর্তী চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সাধারণ জনগণের সংলাপ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান সরকার আমন্ত্রণে উপস্থিত ছিলেন, রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্বিজিনাস এ্যান্ড ভালনারাব্ল পপুলেশন্স থ্রো এম্পাওয়ারমেন্ট (রিভাইভ)এর উপজেলা অফিসার মোহাম্মদ মাসুদ করিম, হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন ইতি, স্থানীয় পরিষদের মহিলা- পুরুষ সদস্যসহ স্থানীয় সুধী সমাজের ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
এসময় প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন ও সমস্যা নিয়ে গুরুতর আলোচনা হয়। আলোচনা সভাটি বাস্তবায়নের করেন, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সহযোগিতায় হেক্স/ ইপার।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত