হোম » সারাদেশ » উল্লাপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

উল্লাপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রায়হান আলীঃ সারাদেশে বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও মিথ্যাচারের প্রতিবাদে মঙ্গলবার উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক ঘুরে আবারে কার্যালয়ে এসে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজু রহমান, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল ও মনিরুজ্জামান পান্না, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক আজিজুল ইসলাম শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রীবলী ইসলাম কবিতা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোবারক হোসেন ও সাধারন সম্পাদক আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ ও সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!