
রবিউল হাসান লায়ন: জামালপুরে ৩৩০ কোটি টাকা ব্যয়ে ৪৭৬.০৪ একর জমি জুড়ে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চলের শিল্প ও অবকাঠামোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে রবিবার সকালে গণভবন থেকে একযোগে দেশের ৮টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধনের মধ্য দিয়ে উন্মুক্ত হয় জামালপুরের অর্থনৈতিক অঞ্চলও। জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে অর্থনৈতিক অঞ্চলের ভেতরে অস্থায়ী একটি তাঁবু ঘরে এক ভার্চুয়লি সংযোগের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, বেজার যুগ্মসচিব সালেহ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন