
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে ঢাকা- সিলেট মহাসড়কে অবৈধ যান চলচল বন্ধ ও সড়কে দূর্ঘটনা রােধে হাইওয়ে পুলিশ অভিযান শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা – সিলেট মহাসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড ও মাহমুদাবাদ নামক স্থানে হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহন ও মোটরবাইকের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা ও মামলা দায়ের করেন। এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক জানান, সড়কে দূর্ঘটনা রোধে ও অবৈধ যান চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক অভিযান পরিচালনা করছে। গত ৩ মাসে আমরা ৮ শ যানবাহনের বিরুদ্ধে মামলা রুজু করেছি এবং ৪৫ লাখ টাকা সরকারি রাজস্ব আদায় করেছি। এছাড়া বেপরোয়া গতিতে যান চলাচলকারীদের বিরুদ্ধে স্পীড গান ব্যবহার করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন