হোম » সারাদেশ » ডোমারে উপজেলা পর্যায়ে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

ডোমারে উপজেলা পর্যায়ে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি :  নীলফামারীর ডোমার উপজেলা পর্যায়ে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ নভেম্বর) সকালে প্রজেক্ট অফিস,গণ উন্নয়ন কেন্দ্রে নেট্জ বাংলাদেেেশর সহযোগীতায় ডোমার গণ উন্নয়ন কেন্দ্র(জিইউকে) এর আয়োজন করেন।
ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা  সোহেল সাহাজাদা,নজরুল ইসলাম,সুদীপ চন্দ্র শর্মা, প্রজেক্ট ম্যানেজার দুলাল করিম প্রমূখসহ, সাংবাদিক, শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সভাপতি বৃন্দ উপস্থিত ছিলেন।
জিইউকে’র উপজেলা ম্যানেজার আব্দুল রাজ্জাক শিক্ষা ব্যবস্থা কার্যক্রম সভায় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!