হোম » সারাদেশ » উল্লাপাড়ায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা

উল্লাপাড়ায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা

রায়হান আলীঃ মঙ্গলবার উল্লাপাড়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে, এনডিসি, তথ্য কমিশনার সাবেক সচিব সুরাইয়া বেগম প্রধান অতিথি ছিলেন। উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, তথ্য কমিশনের রিসোর্স পার্সন সাবেক সচিব মোহিবুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, সরকারী আকবর আলী কলেজে সহকারী অধ্যাপক শামীম হাসান, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান প্রমুখ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টুর সঞ্চালনায় দুটি পর্বে বিভক্ত প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানসমুহের সহকারী শিক্ষকবৃন্দ, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!