প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২২, ৪:০০ পি.এম
বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সহদেব সূত্রধর সায়ন,বাসাইল,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে দুই হাজার ছয়শ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শাহদাত হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ,সিনিয়র সহ-সভাপতি আজাদ খানশুর, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহজাহান আলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার,বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল সহ প্রমুখ ।
২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব চাষিদের ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.