প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২২, ১২:৩৬ পি.এম
জীবননগর থানা পুলিশ কর্তৃক ২৪ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল জব্দ|| গ্রেফতার ০২ জন।

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) মোঃ নাহিরুল ইসলাম, এসআই(নিঃ) এসএম রায়হান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন ডাঙ্গাপাড়া গ্রামস্থ তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হতে জীবন নগর উপজেলার মাধবখালী ছটাংগাপাড়ার ফজলু সরদারের ছেলে এবং রাজাপুরের আনিসুর রহমানের ছেলে আসাদুজ্জামান এলমি (২১)কে গ্রেফতার করেন।, তাদের কাছ থেকে ১৪.১১.২২ তারিখ সন্ধ্যা ১৭.৫০ ঘটিকার সময় মাদকদ্রব্য ২৪ বোতল ফেন্সিডিল ও একটি Hero Splendor+ 100 CC মোটর সাইকেল সহ আটক করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.