
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ- ভালুকার আশকা উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানকে সংবর্ধনা এবং আলোচনা সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৪ই নভেম্বর সোমবার দুপুরে ৬নং ভালুকা ইউনিয়নের আশকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে নবনিযুক্ত প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানকে সংবর্ধনা ও আলোচনা সভা দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।এসময় আশকা উচ্চ বিদ্যায়লের সভাপতি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনিচুর রহমান রিপন সহ শিক্ষক, কমিটিবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় নবনিযুক্ত প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান আশকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুনাম অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয় সংশ্লিষ্ট কমিটি এবং সকল শিক্ষক/শিক্ষিকা অভিভাবক, শিক্ষার্থীদের সার্ভিক সহযোগিতা কামনা করেছেন।এর আগে তিনি সুনাম ও দক্ষতার সাথে শামলা শাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন।পরে মোঃ মাহবুবুর রহমান আশকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে প্রধান শিক্ষক নিযুক্ত হন।