প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২২, ৭:০৫ পি.এম
পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার বিকেল ৪ টায় আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগজানা ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজমুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন,পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম,জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম শামসুল আরেফিন চৌধুরী আবু,পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,জেলা মহিলা দলের নাজমা আক্তার রুপালী,জয়পুরহাট সরকারি কলেজ শাখার আহবায়ক রেজাউল করিম রেজা । সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে নাজমুল হক নির্বাচিত হয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.