প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৭:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২২, ৪:৫৯ পি.এম
আলফাডাঙ্গা সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আশিকের আলোচনা স

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন ২৯ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক মো. আশিকুর রহমান (হৃদয় আশিক) নির্বাচনী আলোচনা সভা করেছেন। শনিবার রাতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (জাটিগ্রাম পশ্চিমপাড়া) সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এলাকার প্রবীণ ব্যক্তিত্ব মো. কুদ্দুস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আশিক বলেন, 'জনকল্যাণের লক্ষ্যে আসন্ন ৩নং আলফাডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচন করেছি। এবারের নির্বাচনে আপনারা দল-মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো।'
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোক্তার মোল্যা, সাবেক ইউপি সদস্য আবু বক্কার, আক্তার হোসেন, কাওছার মিয়া, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব হোসেন মিয়া, মাহবুর মিয়া, আনন্দ কুমার মন্ডল, সালাম তালুকদার, হাচিবুর রহমান কচি, মারুফ শেখ, মাজারুল ইসলাম, রফিকুল ইসলাম লালন, কাশেম মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, সোমবার (৭ নভেম্বর) আলফাডাঙ্গা সদর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা হতে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.