প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২২, ১২:১০ এ.এম
বগুড়া গাবতলীর বাগবাড়ীতে সরকারি জায়গা অবৈধ ভাবে জবরদখলের চেষ্টা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাগবাড়ী এলাকায় এলজিইডি'র সরকারি রাস্তার জায়গা-জমি গত ১২ই নভেম্বর-২২ইং তারিখে কতিপয় ব্যক্তি জবরদখল করে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করার চেষ্টা করছে তার মধ্যে অন্যতম মৃতঃ ইনছু সরকারের ছেলে মোঃ সাফু সরকার গং এর কতিপয় ব্যক্তিরা।
স্থানীয় এলাকা সূত্রে জানা যায়,ইতিপূর্বেও এই গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় এলজিইডি'র সরকারি রাস্তার জায়গা-জমি কতিপয় ব্যক্তি জবরদখল করে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করে ছিল। উক্ত সময় তৎক্ষনাৎ গাবতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও),গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং গাবতলী উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) কর্মকর্তাগনরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ছিল। আবারও কিছু কতিপয় ব্যক্তি জবরদখল করে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণের চেষ্টা করছে মর্মে জানা যায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.