প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২২, ৫:৪১ পি.এম
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন: বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.