প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২২, ৫:১৫ পি.এম
ডোমারে ক্ষুদে ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

মোঃরিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ক্ষুদে ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকালে ডোমার ডাকবাংলো সংলগ্ন উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে ক্ষুদে ফুটবলার ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় বক্তব্য রাখেন, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন, মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সাবেক কৃতি ফুটবলার আতাউর রহমান, ফারুক হোসেন, জগবন্ধু রায় প্রমূখ। শেষে চতুর্থ দফায় ৪০জন ক্ষুদে ফুটবল খেলোয়াড়ের মাঝে জার্সি, বুট ও হুস বিতরণ করা হয়। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক বালক ও বালিকা ফুটবল খেলোয়াড়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.