
উল্লাপাড়ায় প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা চত্বরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন এর সভাপতিত্বে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন ২০ টি স্টল। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীদের বিজ্ঞান উদ্ভাবনী উপস্থাপন করা হয়।
শনিবার শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী ও অলিম্পিয়াড প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে কলেজ পর্যায়ে প্রথম হয়েছে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ,স্কুল পর্যায়ে প্রথম হয়েছে অনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়। এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড কুইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নুরী জান্নাত নাবিলা।